মো: স্বাধীন খান বগুড়া জেলা প্রতিনিধি:
বগুড়ার দুপচাঁচিয়া বিয়াম স্কুলে সহকারী শিক্ষক (ইংরেজি) হিসেবে দীর্ঘ ৭ বছর কর্মরত থাকার পর নতুন কর্মস্থলের উদ্দেশ্যে দুপচাঁচিয়া ছেড়েছেন একজন প্রিয় শিক্ষক। বর্তমানে তিনি বগুড়া সদরে অবস্থিত ইসলামপুর গার্লস হাই স্কুলে ৭ম বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন।
দুপচাঁচিয়ায় কাটানো দীর্ঘ ৭ বছরের স্মৃতিচারণ করতে গিয়ে তিনি জানান, এই সময়টুকু তার জীবনের অন্যতম সুন্দর অধ্যায়। কর্মজীবনের পাশাপাশি এখান থেকে তিনি পেয়েছেন অসংখ্য সুন্দর স্মৃতি, অসাধারণ কিছু মানুষের ভালোবাসা ও আন্তরিকতা।
তিনি বলেন, দুপচাঁচিয়ায় আমরা ৭টি বছর কাটিয়েছি। জীবনের সুন্দর কিছু স্মৃতি, অসাধারণ কিছু মানুষ আর অনেক ভালোবাসা এখান থেকে পেয়েছি। আমার ছেলের শৈশবের সবচেয়ে সুন্দর সময়ও কেটেছে এখানে।
নতুন কর্মস্থলে যোগদানের উদ্দেশ্যে দুপচাঁচিয়া ছাড়ার মুহূর্তে আবেগাপ্লুত হয়ে তিনি আরও বলেন, “আজ দুপচাঁচিয়া ছেড়ে নতুন পথের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তবে দুপচাঁচিয়া সবসময় আমাদের হৃদয়ে বিশেষ একটি জায়গা করে থাকবে।”
এসময় তিনি তার দীর্ঘ কর্মজীবনের পথচলায় পাশে থাকা সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক ও সর্বস্তরের মানুষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি ইচ্ছায় বা অনিচ্ছায় কারও মনে কষ্ট দিয়ে থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানান।
প্রিয় শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “আমার প্রাণপ্রিয় সকল ছাত্র-ছাত্রীসহ সবার জন্য রইল দোয়া ও শুভকামনা। আল্লাহ তাআলা সবাইকে সুস্থ ও নিরাপদে রাখুন। আমাদের জন্যও সবাই দোয়া করবেন।
দীর্ঘ ৭ বছরের কর্মজীবনে শিক্ষক হিসেবে তার সঙ্গে গড়ে ওঠা সম্পর্ক ও স্মৃতিগুলো দুপচাঁচিয়ার মানুষ ও তার প্রিয় শিক্ষার্থীদের মাঝে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে বলে মনে করছেন।
দেশ বাংলা টিভি ডেক্স